লালমনিরহাট জেলার উপজেলা

আমাদের আজকের আলোচনার বিষয় লালমনিরহাট জেলার ইতিহাস।

লালমনিরহাট জেলার উপজেলা:-

লালমনিরহাট জেলায় ৫টি উপজেলা রয়েছে;

আদিতমারী

আদিতমারী উপজেলা বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্গত। আয়তন: ১৯৫.০৩ বর্গ কিমি। অবস্থান: ২৫°৫১´ থেকে ২৬°০৩´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১৭´ থেকে ৮৯°২৮´ পূর্ব দ্রাঘিমাংশ। উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে রংপুর জেলার গংগাচড়া উপজেলা ও লালমনিরহাট ‘সদর উপজেলা, পূর্বে লালমনিরহাট ‘সদর উপজেলা, পশ্চিমে কালীগঞ্জ উপজেলা।

 

লালমনিরহাট জেলার উপজেলা
তিনবিঘা করিডোর – লালমনিরহাট জেলা

 

কালীগঞ্জ

কালীগঞ্জ বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্গত একটি উপজেলা। কালীগঞ্জ উপজেলার আয়তন ২৩৬.৯৬ বর্গ কিলোমিটার। এর উত্তরে হাতীবান্ধা উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা, দক্ষিণে রংপুর জেলার গংগাচড়া উপজেলা ও নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা, পূর্বে আদিতমারী উপজেলা, পশ্চিমে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা।

পাটগ্রাম

পাটগ্রাম বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্গত একটি উপজেলা। লালমনিরহাট জেলা সদর থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই উপজেলার অবস্থান। এই উপজেলার স্থানাঙ্ক ২৬°২১′ উত্তর ৮৯°০১′ পূর্ব। এই উপজেলাটির উত্তর, পূর্ব ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে হাতীবান্ধা উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গের অংশ।

 

লালমনিরহাট জেলার উপজেলা
কাকিনা জমিদার বাড়ি – লালমনিরহাট জেলা

 

লালমনিরহাট সদর

লালমনিরহাট-সদর বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার স্থানাঙ্ক ২৫.৯১৫৩° উত্তর ৮৯.৪৫০০° পূর্ব। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ ও আদিতমারী উপজেলা, দক্ষিণে রংপুর জেলার কাউনিয়া উপজেলা ও কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা, পূর্বে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা ও রাজারহাট উপজেলা, পশ্চিমে আদিতমারী উপজেলা ও রংপুর জেলার গংগাচড়া উপজেলা।

হাতীবান্ধা

হাতিবান্ধা বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার উত্তরে পাটগ্রাম উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে কালীগঞ্জ উপজেলা, পূর্বে ভারতের পশ্চিমবঙ্গ, পশ্চিমে নীলফামারী জেলার ডিমলা উপজেলা ও জলঢাকা উপজেলা।

Leave a Comment